
প্রযুক্তি যতই দূরত্ব ঘুচে দিক না কেনো তারপরও শেকড়ের টানে ছুটতে শুরু করেছেন নগরবাসী। নানা ঝক্কি ঝামেলাকে হাসি মুখে বরণ করেই তারা ফিরে যেতে শুরু করেছেন আপন ঠিকানায়। তবে এই ফিরে চলাতেও তাদের সঙ্গী হয়ে আছে ছোট্ট একটি ডিভাইস-সেলফোন। আপনজনের সঙ্গে নিবিড় থাকতে সঙ্গত কারণেই বেড়েছে হাতের তালুতে জায়গা করে নেয়া জীবনের অন্যতম এই অনুষজ্ঞটি।
বেতার তরঙ্গ সুবিধার কারণে ঘরে-বাইরে যে যেখানেই থাকুন বাড়িতে একসঙ্গে ফেরার জন্য কিংবা কখন সে বাড়িতে ফিরবেন, ঈদের উপহারই বা কি নিতে হবে এমন রাজ্যের কথা আদান-প্রদান করতে এখন ব্যস্তা ঘরে ফেরা নগরবাসী।
ব্যবহারকারীদের এমন প্রয়োজন মেটাতে ইতিমধ্যেই ঈদের জন্য বিশেষ প্যাকেজ চালু করেছে সেলফোন অপারেটররা। টকটাইম বোনাস, এসএমস,
ইন্টারেনট সংযোগে বিশেষ বোনাস ছাড়াও এর মধ্যে রয়েছে তারকাদের সঙ্গে গল্প-আড্ডার অফার।
ইন্টারেনট সংযোগে বিশেষ বোনাস ছাড়াও এর মধ্যে রয়েছে তারকাদের সঙ্গে গল্প-আড্ডার অফার।
রবি
প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানাতে কিনতে পারেন রবির অফ-নেট এসএমএস প্যাক। এতে আছে ১০০টি এসএমএস। আর এই প্যাকেজ কেনা যাবে মাত্র ১০ টাকায়। কিনতে ডায়াল করুন *৮৬৬৬*১০০০#। আর এটার মেয়াদ মাত্র এক দিন।
বাংলালিংক
সংগীত তারকা হৃদয় খানকে নিয়ে এই ঈদে কেনাকাটা করতে চাইলে ডায়াল করুন *৭৮৯*১৯৩#। আর সোজা কিছু প্রশ্নের উত্তর দিতে পারলেই মিলছে প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ।
গ্রামীণফোন
ঈদ উপলক্ষে গ্রামীণফোন নিয়ে এসেছে ঈদ বোনাস। রেজিস্ট্রেশন (*৯৯৯*২#) করে জিপি অফারে ফেরত আসা অ্যামাউন্ট রিচার্জ করলেই সঙ্গে সঙ্গে পাবেন ১০০ শতাংশ পর্যন্ত বোনাস। এই ক্যাম্পেইন চলাকালে মাত্র একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। আর এই অফারটি শুধু গ্রামীণফোনের প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।
এয়ারটেল
এই ঈদে এয়ারটেলের গিফট সার্ভিস থেকে অফার করা হয়েছে ১৪টি প্যাকেজ। এগুলো থেকে বাছাই করে নিজের পছন্দসই উপহারটি কিনে নিতে ডায়াল করতে হবে *১৪১*২# নম্বরে।
টেলিটক থ্রিজি
টেলিটক থ্রিজিতে ৬৫০ টাকায় উপভোগ করতে পারছেন আনলিমিটেড ইন্টারনেট। এই প্যাকেজটি আগে ৩০ জিবি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এই প্যাকটি কিনতে ৬৫০ টাকাসহ ভ্যাটের সমান ব্যালেন্স রেখে D১২ লিখে ১১১-এ এসএমএস করতে হবে। প্যাকের মেয়াদ ৩০ দিন।
সিটিসেল
ঈদে সিটিসেলের ৪৮০০ টাকার একটি স্যামস্যাং এফ৩০৯ হান্ডসেট কিনলে পাওয়া যাচ্ছে ১০০০ টাকার ফ্রি টকটাইম এবং ৮০০০ টাকায় দুটি হ্যান্ডসেট কিনলে প্রতিটিতে পাওয়া যাচ্ছে ৫০০ টাকা করে ফ্রি টকটাইম। ইন্টারনেট এবং ভয়েস গ্রাহকরা সিটিসেলের কাস্টমার কেয়ার থেকে ৪০০ টাকা বা তার বেশি রিচার্জ করলে পাচ্ছেন উপহার। এ ছাড়া চার হাজার ৫৬৭ নাম্বারে মিসকল দিলেই মিলছে ১০০টি ফ্রি এসএমএস। তবে এটা শুধু সিটিসেল থেকে সিটিসেলে ব্যবহার করা যাবে। মেয়াদ তিন দিন। ভয়েস ব্যবহারকারীরা ১০০ বা তার বেশি টাকা রিচার্জ করলেই পাচ্ছেন ২২০ টাকা বোনাস। একইভাবে ৫০ টাকা রিচার্জ করলেই পাবেন ১০০ টাকা বোনাস। ইন্টারনেট গ্রাহকরা সিটিসেলের কাস্টমার কেয়ার থেকে ৫০০ টাকা বা তার বেশি রিচার্জ করলে পাবেন ১০০ টাকা উপহার। ঈদ উপলক্ষে এসব অফার চলবে ৪ আগস্ট পর্যন্ত।
No comments:
Post a Comment